বোল্ড সিরিজ: এরগোনমিক হাই-ব্যাক অফিস চেয়ার (রেড এডিশন)
কাজের উদ্যম বাড়িয়ে তুলতে এবং মেরুদণ্ডের সর্বোচ্চ আরাম নিশ্চিত করতে এই রেড এডিশন চেয়ারটি অনন্য। এর আকর্ষণীয় রং এবং উন্নত এরগোনমিক ডিজাইন আপনার রুচিবোধের পরিচয় দেবে।
প্রধান বৈশিষ্ট্যসমূহ:
-
প্রিমিয়াম রেড কটিদেশ সাপোর্ট (Lumbar Pad): আকর্ষণীয় লাল রঙের একটি চওড়া প্যাডেড লাউম্বার সাপোর্ট দেওয়া হয়েছে, যা মেরুদণ্ডের নিচের অংশকে সঠিক পজিশনে রাখে এবং দীর্ঘক্ষণ বসে থাকলেও কোমর ব্যথা হতে দেয় না।
-
আরামদায়ক রেড কুশন সিট: চেয়ারের বসার অংশটি হাই-ডেনসিটি মেমরি ফোম এবং প্রিমিয়াম লাল ফ্যাব্রিক দিয়ে তৈরি, যা দীর্ঘ সময় ব্যবহারের পরও ডেবে যায় না।
-
অ্যাডজাস্টেবল এরগোনমিক হেডরেস্ট: বড় সাইজের হেডরেস্টটি আপনার প্রয়োজনমতো ওপর-নিচ করা যায়, যা ঘাড়ের মাসলকে রিল্যাক্স রাখে।
-
হাই-টেনশন ব্রেদাবল মেশ: পেছনের ব্যাকরেস্টে উন্নত মানের কালো নেট ব্যবহার করা হয়েছে, যা শরীরের তাপ কমিয়ে আপনাকে রাখে একদম সতেজ।
-
টি-আকৃতির মজবুত আর্মরেস্ট: প্রশস্ত আর্মরেস্ট আপনার হাতের কব্জি ও কাঁধের ক্লান্তি কমাতে সাহায্য করে।
-
হেভি-ডিউটি ক্রোম বেইজ: স্টাইলিশ ও চকচকে ক্রোম মেটাল বেইজটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী।
-
স্মুথ সাইলেন্ট ক্যাস্টর: উন্নত মানের চাকাগুলো যেকোনো ফ্লোরে শব্দহীনভাবে এবং খুব সহজে যাতায়াত করতে পারে।



Reviews
There are no reviews yet.